রবিবার ২২ নভেম্বর ২০২৬ - ১৫:১৯
কপালে মেকাপ— সিজদা ও নামাজের বিধান কী?

হাওজা নিউজ এজেন্সি— কপালে প্রসাধনী ব্যবহারের কারণে সিজদা ও নামাজের শুদ্ধতা সম্পর্কে একটি শরয়ি প্রশ্নের জবাব দিয়েছেন শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)।

প্রশ্ন: কপালে প্রসাধনী (মেকআপ) ব্যবহার করা অবস্থায় সিজদা করার বিধান কী?

উত্তর: কপালে ব্যবহৃত প্রসাধনী যদি এমনভাবে ত্বককে ঢেকে রাখে, যার ফলে সিজদার সময় কপালের ত্বক সরাসরি সিজদার মোহরের সংস্পর্শে না আসে, তাহলে ওই সিজদা সহীহ্ হবে না এবং নামাজও বাতিল হয়ে যাবে। এ বিষয়টি নির্ধারণের দায়িত্ব মুকাল্লাফের (শরয়ি বিধান পালনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির) নিজের।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha